মেহেরপুর নিউজ:
কুড়িয়ে পাওয়া মানিব্যাগ সহ টাকা তার মালিকের কাছে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক হাবিবুল হক।
শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন টাকা সহ মানিব্যাগের মালিক অপূর্ব কুমার ঘোষ কে তার সমুদয় টাকা ও মানিব্যাগ ফিরিয়ে দেন।
শুক্রবার বিকালে দিকে অপূর্ব কুমার ঘোষ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অবস্থানকালে তার পকেট থেকে মানি ব্যাগটি হারিয়ে যায়। তার বাড়ি সদর উপজেলার যাদবপুর গ্রামে সে কিশোর কুমারের ছেলে।
এদিকে সকালে হাবিবুল হক সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হাঁটাহাঁটি করার সময় মানিব্যাগ কুড়িয়ে পান। পরে সেটি পৌর মেয়রের কাছে জমা রাখলে পৌর মেয়র মোবাইল ফোনের মাধ্যমে টাকার প্রকৃত মালিককে খবর দিলে অপূর্ব কুমার ঘোষ এসে তার মানিব্যাগ সহ টাকা নিয়ে যান। পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,