মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার লক্ষে মানব বন্ধন ও স্মারকলিপি দিয়েছে কুলবাড়িয়া গ্রামবাসি।
রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয় । সাবেক ছাত্রনেতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জুয়েল রানার নেতৃত্বে কুলবাড়ীয়া গ্রামের স্কুল ছাত্র সহ নারী পুরুষ মানব বন্ধনে অংশ নেয়।
মানব বন্ধনে বক্তারা বলেন কুলবাড়িয়া গ্রামে এখন ওপেন মাদক বিক্রি ও সেবন হয়। মেহেরপুরের চিহ্নিত সন্ত্রাসী দুখু বাহিনির সদস্য ঝন্টু বিশ্বাস এর নেতৃতে দেয় । সে কারনে তার ভয়ে কেউ কিছু বলতে পারেনা । তবে মাদকের কারনে কুলবাড়ীয়া গ্রামের যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে। তায় আমরা সকল হুমকি ধামকি উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক , জেলা পুলিশ সুপার , ও মাদক নিয়ন্ত্রন অফিসে স্মারকলিপি প্রদান করেন কুলবাড়িয়া গ্রামবাসি।