মেহেরপুর নিউজ:
মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুল ইসলামের সভাপতিত্ব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম প্রমূখ। পরে সেখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।