মেহেরপুর নিউজ, ১১ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রদর্শনী প্লটের চাষীদের চাষীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান উপস্থিত থেকে চারা বিতরণ করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামারুজ্জামান, মুজিবনগর উপজেলা কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম, কৃষি কর্মকর্তা আফরিন সুলতানা সেখানে উপস্থিত ছিলেন। এসময় সেখানে ৬৫ জন কৃষকের মাঝে চারা বিতরণ করা হয়।