মেহেরপুর নিউজ,০৯ এপ্রিল:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শশাংক কুমার মন্ডল,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , সমাজ সেবা অধিদপতরের উপপরিচালক আবু বকর সিদ্দিক, এনজিও প্রতিনিধি আবু জাফর, মোশাররফ হোসেন প্রমুখ।