মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুন :
মেহেরপুর কৃষি সমপ্রসারণ বিভাগের উদ্যেগে জেলা কৃষি ঋন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষি বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ ১৪ জুন সোমবার সকালে মেহেরপুর কৃষি সমপ্রসারণ বিভাগের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, কৃষি বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোস্তফা জামান প্রমুখ ।
অপর দিকে একই দিনে একই স্থানে মেহেরপুর বন বিভাগের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃক্ষ মেলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোস্তফা জামান প্রমুখ ।