মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেস কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির, সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইব্রাহিম শাহীন, অতিরিক্ত পিপি কাজী শহিদ জেল-সুপার কামরুল ইসলাম প্রমুখ।