মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার বিলকোলা গ্রামে সাদের আলী সাদু (৭০) নামের অবসরপ্রাপ্ত এক বীমা কমীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা শক্তিশালী এক বোমার বিস্ফোরন ঘটায়। পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,নিহত সাদু অবসরপ্রাপ্ত একজন বীমা কর্মী ছিলেন। কেন এবং কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এ মূহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।
বুধবার রাতে দিকে বিলকোলা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সাদুর বাড়িতে এক দল সন্ত্রাসী প্রবেশ করে বাড়ির ওঠানের মাচায় ঘুমিয়ে থাকা সাদু কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
পুলিশ ও গ্রামবাসী জানায়, বুধবার রাত্রিতে প্রতিদিনের মত তারাবির নামাজ শেষে বাড়ির ওঠানের মাচায় ঘুমিয়ে ছিলেন সাদু। রাত ১ টার দিকে এক দল সন্ত্রাসী বাড়ির ভিতরে প্রবেশ করে ওঠানে ঘুমিয়ে থাকা বৃদ্ধ সাদুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা শেষে ফেলে রেখে চলে যায় । কেন তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে সঠিক ভাবে কিছু বলতে পারছেনা সাদুর পরিবার ও পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাদের আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের গেটপাড়ার মৃত ছামেদ আলীর ছেলে। পেশায় তিনি একজন বীমাকর্মী ছিলেন। জমিজমা রয়েছে তার অনেক। প্রথম স্ত্রী খায়রুন নেছা মারা যাওয়ার পর তিনি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। ২য় স্ত্রীর নাম হাজেরা খাতুন। হাজেরা খাতুনের প্রথম পক্ষে সন্তানাদি থাকলেও সাদের আলীর ঔরশে কোনো সন্তান জন্ম নেয়নি। সাদের আলীর প্রথম স্ত্রীর গর্ভে জন্ম নেয়া ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছেন। বাকি ৩ মেয়ে রয়েছেন শ্বশুরবাড়ি। নিহতের ৩ ছেলের মধ্যে বড় ছেলে নূরুল ইসলাম, মেজ ছেলে হারুনুর রশিদ ও ছোট ছেলে মাসুদ হোসেন পেশায় কৃষক।
কোলা গ্রামের প্রবীণ ব্যক্তি সাদের আলী খুনের ঘটনায় বিস্মিত হয়েছেন অনেকে। তার হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের ছেলে হারুনুর রশিদ জানান, তার নিহত পিতার সাথে কারো কোনো শত্রুতা ছিলো না।