মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালের দিকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস।
বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ। এর আগে সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।