মেহেরপুর নিউজ,৩ জুন:
মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের ২০১৮-১৯ অর্থ বছরে বরাদ্দকৃত চিকিৎসা, শিক্ষা, ও প্রাকৃতি দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবাজ সেবা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু তালেব। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩৬৭ জনকে দুই হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।