
মেহেরপুর নিউজ, ১৪ ফেব্রুয়ারী:
মেহেরপুরে অন্য রকমভাবে ভালবাসা দিবস পালন করেছে জেলার ক্ষুদে ক্রিকেটাররা।
এ উপলক্ষে বুধবার বিকালে জেলার ক্ষুদে ক্রিকেটারদের কোচ ও পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটনের নেতৃত্বে ভালবাসা দিবস উপলক্ষে প্রথমে জেলা প্রশাসক পরিমল সিংহকে ফুলের শুভেচ্ছা জানান।
পরে পুলিশ সুপার আনিছুর রহমানের বাসভবনে গিয়ে তাকেও ফুলের শুভেচ্ছা জানান। এসময় ক্রিকেটার আশহাদুর রহমান অনুসহ জেলার ক্ষুদে ক্রিকেটারা সেখানে উপস্থিত ছিলেন।