মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০সেপ্টেম্বর:
মেহেরপুরে খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন উপজেলা ফোরামের কর্মপরিকল্পনা প্রনয়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা ফোরামের সভাপতি দিলরুবা খাতুন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, খান ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা কাজী সমিতির সাধারন সম্পাদক এমএকে খাইরুল বাশার, এ্যাডভোকেট মিনা পাল।
আলোচনায় অংশ নেয়, ইউপি সদস্য বেলী খাতুন,রোজীনা খাতুন,মনোয়ারা খাতুন,সালেহা খাতুন,সোনাভানু,নুরজাহান,ফাতেমা বেগম প্রমুখ।
সভায় প্রধান বক্তা রেজাউর রহমান তার বক্তব্যে বলেন,গত ১ বছরে সদর উপজেলা ফোরাম ৩টি মাসিক সভা,৪০টি ওয়ার্ড সভা,৩টি স্থায়ী কমিটির সভা, ৩২টি প্রাথমিক বিদ্যালয়ে সভা,১০টি কমিউনিটি ক্লিনিকে সভা, ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা,৩২টি স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক সভা এবং ৪টি জাতীয় দিবস পালন করা সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।