মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
মেহেরপুরে খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে স্বেচ্ছাসেবক দল পরিচর্যা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে খান ফাউন্ডেশনের কার্যালয়ে ফিল্ড কো অর্ডিনেটর রেহেনা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন,ইউপি সদস্য শহিদুল ইসলাম,আলমগীর হোসেন লাল্টু,বাকা বিল্লাহ,ফাহিমা খাতুন, ফিল্ড অফিসার মীর দানিয়েল হোসেন প্রমুখ।