মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর:
মেহেরপুরে খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা প্রকল্পের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক সদর উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে মেহেরপুর শিশু একাডেমী মিলনায়তনে সমন্বয় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) হেমায়েত হোসেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন,মেহেরপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি রফিক উল আলম,সদর উপজেলা কৃষি কর্মকর্তা এন এ হালিম।
সভায় ধারনাপত্র পাঠ করেন খান ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , ইউপি সদস্য রোজিনা খাতুন,বেলী খাতুন,লালবানু, সেলিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,খান ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মীর দানিয়েল হোসেন।