মেহেরপুর নিউজ ২৪ কম,০৩ নভেম্বর:
খান ফাউন্ডেশনের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গঠিত মেহেরপুর সদর উপজেলা ফোরামের উদ্যোগে জেলা প্রশাসকের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আজ রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ,অ্যাডভোকেট আফরোজা বেগম ফাতেমা,অ্যাডভোকেট কামরুন নাহার খানম,খান ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন,ফিল্ড প্রোগ্রাম অফিসর মীর দানিউল হোসেন, ইউপি সদস্য ফিরোজা খাতুন, কোহিনুর খাতুন, ফাতেমা খাতুন, সেলিনা খাতুন , দিলরুবা খাতুন প্রমুখ।
পরে খান ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি চাঁদবিল,ঝাউবাড়িয়া ও দিঘীরপাড়ায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা হস্তান্তর করা হয়।