মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল।
বক্তারা গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও নাগরিক দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।