মেহেরপুর নিউজ :
মেহেরপুরে প্রতিবন্ধীকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের চাঁদবিল গ্রামস্থ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সভাকক্ষে গনমাধ্যম কর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর প্রোগ্রাম (কর্মসূচী) এর প্রশাসক শফিকুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন,ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা অফিসের প্রশিক্ষক টিপু সুলতান ও সোনিয়া সুলতানা এবং গাংনী অফিসের ব্যবস্থাপক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম,মেহেরপুর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল,দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু,সাংবাদিক এমএ লিংকন,লিটন মাহমুদ,এ সিদ্দিকী শাহিন,তােফায়েল আহমেদ,মাসুদ রানা প্রমুখ। কর্মশালায় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তর আলােচনা করা হয়।