মেহেরপুর নিউজ:
মেহেরপুরের ঘূর্ণিঝড় ফণী প্রভাবে এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের গরীব,দূস্থ্যদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ১শ ৫৮ জন গরীব ও দূস্থ্য এর মাঝে ১শ ৭৫ বান্ডিল ঢেউচিন এবং ৫ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।