মেহেরপুর নিউজ,১৭ ফেব্রুয়ারী:
মেহেরপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো: শহরের নতুনপাড়ার মিঠুন আলী, স্টেডিয়াম পাড়ার মিয়ারুল ইসলাম এবং বন্দর গ্রামের আব্দুস সালাম।
বুধবার মেহেরপুর সদর থানার এস আই আহসান আলী ৩০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।