মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে বকুল আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বকুল আলী মেহেরপুর শহরের চক্করপাড়ার সদর আলী ছেলে।
জানা গেছে সন্ধার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল চক্কর পাড়ায় অভিযান চালায় এ সময় বকুলকে আটক করার পর তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।