মেহেরপুর নিউজ,০৫ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ রবিউল ও ইমান নামের ২ জন কে আটক করেছে পুলিশ।
আটক রবিউল শহরের শেখপাড়ার তুফান আলীর ছেলে এবং ইমান সদর উপজেলার উজুলপুরের গোলাম মোস্তফার ছেলে।
মঙ্গলবার রাতে মেহেরপুর সদর থানার এস আই শাহাদৎ আলী ও এ এস আই বাবুল আখতার অভিযান চালিয়ে তাদের আটক করে।