মেহেরপুর নিউজ:
গাঁজা সেবনের দায়ে নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের জেল ১শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাসির উদ্দিনকে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত নাসির উদ্দিন গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামের নুর ইসলামের ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গাঁজাসহ গ্রেপ্তার করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।