মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্ট:
মেহেরপুরের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ফজলুল হক বিশ্বাস ও প্রধান শিক্ষক হাসান আল নুরানী সহ পরিচালনা পর্যদের কয়েকজন সদস্যর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন করেছে ছাত্রছাত্রীরা।
আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রী ও শিক্ষক ছাড়াও এলাকার বিভিন্ন শ্র্রেণী পেশার মানুষ এ মানব বন্ধনে অংশ গ্রহন করেন।
উল্লেখ্য,সম্প্রতি জোড়পুকুরিয়া গ্রাম যুবদল সভাপতি লাভলু হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। ফজলূল হক বিশ্বাসসহ কয়েকজনের নামে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়।