মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে গাছ থেকে পড়ে হাসিবুল হক নামের এক যুবক আহত হয়েছে্ তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় মনোহরপুর গ্রামের শাহাবাজের ছেলে হাসিবুল গাছে আমড়া পাড়তে উঠলে ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।