মেহেরপুর নিউজ:
ভাড়াটিয়া সেজে গৃহকর্তীকে অজ্ঞান করে সোনার গহনা এবং মোবাইল নিয়ে চম্পট দিয়েছে এক মহিলা। বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের গোরস্থানপাড়ায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে গত ২ অক্টোবর সালমা নামের এক মহিলা গোরস্তান পাড়ার জুরারদ্দিনের বাড়ি এসে তার ঘর ভাড়া নিয়ে ওই বাড়িতে অবস্থান করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত ভাড়াটিয়া সালমা (২৩) জুরারদ্দিনের অনুপস্থিতিতে তার স্ত্রী লক্ষী (৬০) কে চায়ের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে তাকে অজ্ঞান করে গলা থেকে চেইন এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।
পরে লক্ষ্মীর স্বামী জুরারদ্দিন বাড়ি ফিরে তার স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জ্ঞান ফিরে আসলে প্রতারণার বিষয়টি সামনে আসে। অনেক খুঁজেও কথিত ওই সালমাকে আর পাওয়া যায়নি।