মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুন:
গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্দোগে রোববার মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচার বিরোদী আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয় । পৌর প্যানেল মেয়র রিয়াজ-তুল্লার নেতৃত্বে র্যালিটি মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর আল মামুন, মনিরুল ইসলাম মনি, গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।