মেহেরপুর নিউজ:
আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গ্রাম্য ডাক্তারের পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর পর্যটনকেন্দ্র মিলনায়তনে গ্রাম ডাক্তারদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি মেহেরপুর জেলা সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন হোসেন।অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল আলীম, কোষাধক্ষ্য আবুল বাশার, দপ্তর সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, শামীম শিশির প্রমূখ। পরে সেখানে র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।