মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও “উপজেলা রিসোর্স টিমের (ইউ আর টি)সহযোগিতায় এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, মেহেরপুর জেলা সমাজ সেবা অধীদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত আহমেদ রত্ন প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আপনারা যারা এ কোর্সের প্রশিক্ষক হিসেবে বিভিন্ন স্তরে প্রশিক্ষণ দিবেন তারা তাদের প্রজ্ঞা, মেধা খাটিয়ে গ্রাম আদালত সম্পর্কে বুঝাতে হবে। প্রান্তিক মানুষ সমাজে চলতে গিয়ে সামান্য সমস্যা হতেই পারে। এটি কিভাবে তা গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান মেম্বারগণ তা সমাধান করার সহজ পদ্ধতি পাবে তা বুঝিয়ে দিতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। মানুষকে সম্পদে রুপান্তর করতে হলে দক্ষতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এজন্য চাই যথাযথ প্রশিক্ষণ ও কার্যকর ফলো-আপ।