মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহেনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সামছুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।
অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক পেঁয়াজ চাষী উপস্থিত ছিলেন।চলিত মৌসুমে মেহেরপুর জেলার তিন উপজেলায় ১৯শ হেক্টর জমিতে গ্রীষ্মকালের পেঁয়াজে আবাদ হয়েছে। যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৬শ মেট্রিক টন পেঁয়াজ।