মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত। শিশু ও বয়স্করা পড়েছে বেশি অসুবিধার মধ্যে। সাধারণ খেটে-খাওয়া মানুষ বেকায়দায় পড়েছেন। আবহাওয়া অফিস সূত্রে জানাযায় , তাপমাত্রা আরো কমতে পারে। এতে শীতের তীব্রতা আরো বাড়বে।
মেহেরপুরে গতবছরের শেষ সপ্তাহ থেকে শুরু করে নতুন বছরের প্রথম দিন থেকে মেহেরপুরের আকাশে ঘন কুয়াশার সঙ্গে প্রচন্ড শীত পড়তে শুরু করে।
মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা পড়া। সকাল থেকে সন্ধ্যা হলেও দিনের আলোর দেখা মেলেনি আজ। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশাও পাল্লা দিয়ে বেড়ে চলে। সূর্যের মুখ দেখা না যওয়ায় সকাল থেকে সারাদিন ব্যস্ত শহরে যানবাহন চলাচল করেছে, তবে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গৃহপালিত পশুদের কম্বলসহ পুরাতন কাপড় পরাতে দেখা গেছে। চলমান সত্য প্রবাহ আরো কয়েকদিন থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন