মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
একতরফা নির্বাচনের তফশিল ঘোষনা,সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ২য় দফার ৭২ ঘন্টা অবরোধের শুরুতে মেহেরপুর সদর উপজেলার রাজনগরে একটি বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় জোটের অন্যতম শরীক দল জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
জামায়াত নেতা আব্দুল জব্বারের নেতৃত্বে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একটি বিক্ষোভ মিছিল মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকা প্রদক্ষিন করে।
এছাড়া মেহেরপুর জেলার ৩ উপজেলায় শান্তিপূর্নভাবে অবরোধ চলছে। অবরোধের কারনে জেলা থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যন্তরিন রুটের কোনো যানবাহন। তবে রিক্সা ভ্যান,শ্যোলো ইঞ্জিন চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অপরদিকে, জেলার বিভিন্ন স্থানে নাশকতা এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।