মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ এপ্রিল:
মেহেরপুর কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়ার কাছে চলন্ত আলগামন থেকে পড়ে আনোয়ার খাতুন (৬০) নামের মহিলা মারাত্মক আহত হয়েছে।বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালের দিকেজোড়পুকুরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী আনোয়ারা খাতুন গাংনী উপজেলার ধানখোলা গ্রাম থেকে আলগামন যোগে জোড়পুকুরিয়া যাবার পথে পথিমধ্যে আলগামন থেকে নীচে পড়ে মারাত্মক আহত হয়।
মেহেরপুরে এক শিশু অগ্নিদগ্ধ
মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামে আগুনে পুড়ে সজীব (৮) নামের এক শিশুর মারাত্মক আহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালের দিকেষোলমারী গ্রামের রমজান আলীর ছেলে সজীব চুলার পাশে খেলা করার সময় হঠাৎ করে আগুনে পড়ে যায়। এসময় সে মারাত্মক আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়।