মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৯ জুন) নিউজ ডেস্ক:
ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদার টাকা আনতে গিয়ে পুলিশ লাইনের এক পুলিশ কন্সটেবলকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, মেহেরপুর পুলিশ লাইনের কন্সটেবল বুলবুল হোসেন কন্সটেবল নং- (৩৮৬) মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার দুবাই প্রবাসী আনোয়ার হোসেন এর স্ত্রী রুপার বাড়িতে কয়েকদিন পুর্বে গিয়ে নিজেকে ডিবির কর্মকর্তার পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। পর পর একই ভাবে চাদা চাওয়ায় রুপা তার বিরুদ্ধে মেহেরপুর থানায় গত ১৪ জুন একটি জিডি করে। যার জিডি নং ৪০৮। এদিকে আজ দুপুরের পর সাদা পোষাকে বুলবুল রুপার বাড়িতে টাকা আনতে গেলে রুপা তাকে বসিয়ে রেখে কৌশলে পুলিশকে খবর দেয়। এসআই হাসান এর নেতৃত্বে একদল পুলিশ রুপার বাড়ি থেকে বুলবুলকে থানায় নিয়ে যায়। এর আগে বুলবুলকে মারধর করা হয়। তার হাত দিয়ে রক্ত ঝরছিল। এদিকে আটক বুলবুল জানায় রুপাকে সে বড় বোন হিসাবে ডাকার সুবাধে তার বাড়িতে আসে বলে সে জানায়।