মেহেরপুর নিউজ:
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে টাকা নেওয়ার পর প্রতারণা করার দায়ে বগা নামের এক ব্যক্তিকে ২ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক হাসান এ রায় দেন।
বগা মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মামলার বিবরণে জানা গেছে ২০১৬ সালের ২০ এপ্রিল মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ৪০ হাজার টাকা গ্রহণ করেন, পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ার পরও টাকা ফেরত না দেওয়াই দেলোয়ার হোসেন বাদী হয়ে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দঃ বিঃ ৪০৬/৪২০/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। যার সি আর কেস নং২০১৮। মামলায় মোট চারজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে বগা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।