মেহেরপুর নিউজ:
একটি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বাধীন নামের এক যুবককে গ্রেফপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শহরের ঘাট পাড়া এলাকা থেকে স্বাধীন কে গ্রেফতার করে।
স্বাধীন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার শিহাব উদ্দিনের ছেলে। জানাগেছে কয়েকদিন পূর্বে মেহেরপুর পৌরসভার হোটেল বাজার এলাকায় একটি বাড়ি থেকে বিভিন্ন লোহার জিনিসপত্র ও পানির পাম্প চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার যুবকদের তাড়া খেয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
মঙ্গলবার বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এএসআই কোহিতুর ও মাজহারুলের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মেহেরপুর শহরের ঘাটপাড়া এলাকা থেকে তাকে আটক করে।