মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার চোরাচালান ,মাদক পাচার প্রতিরোধ , আইন শৃংখলা পরিস্থিতি ও আটক শিশু কিশোর কারাবন্দিদের মুক্তিনিয়ে নিয়ে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পৃথক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম শফি, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছারউদ্দিন, মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আশকার আলী, সাংবাদিক রফিক-উল আলম ,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, অ্যাড. আব্দুল মতিন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাসিমা আক্তার প্রমুখ।