মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:
মেহেরপুর জেলা শহরের পৌর কলেজ এলাকা থেকে চোর সিন্ডিকেট দলের আঞ্চলিক প্রধান রুবেল(৩০) কে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে বিভিন্ন সময় চুরি হওয়া ৯ হাজার ২’শ টাকা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় দু’টি মামলা হয়েছে। যার মামলা নং-২৫ ও ২৬,তারিখ ২৪-১১-১২।
মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান মেহেরপুর নিউজকে বলেন,আটক রুবেল পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযিমের বাড়িতে চুরির কথা স্বীকার করেছে। তবে চুরিকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়,আজ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর পুলিশ মেহেরপুর পৌর কলেজ এলাকায় অভিযান চালায়। পুলিশ এসময় ২০ বোতল ফেন্সিডিল সহ পৌর কলেজ পাড়ার নাজির হোসেনের ছেলে চোর সিন্ডিকেট দলের আঞ্চলিক প্রধান রুবেল(৩০) কে আটক করে।