মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর জেলা ছাত্র উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার ৪৯ তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর জেলা বিএনপির শাহজীপাড়াস্থ কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো:মোস্তাকিম ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনছারুল হক কেকে কেটে জন্মদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আনোয়ারুল হক কালু,অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন,জেলা যুবদলের আহবায়ক জহরুল ইসলাম বড়বাবু, পৌর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন,জেলা ছাত্রদলের সহসভাপতি আলমগীর ইকবাল ,তারেক পরিষদের সদস্য সচিব সেলিম রেজা কল্লোল,ছাত্রদল নেতা জনি,হামিদুর রহমান রেমিম,আসানুর রহমান বিট্রু,সনি,জনি,রিজভি,মিন্টু,লিটন,রনি
প্রমুখ ।