মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:
মেহেরপুর জেলা শহরে জামায়াতের ডাকা সকাল-সন্দ্ধ্যা হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। কিন্তু মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীদের দাবী ,শান্তিপূর্ণ এই মিছিলে ফেমাস নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ছাদের ওপর থেকে ইট পাটকেল নিক্ষেপ করে শিবিরের ক্যাডাররা। একারণে উত্তেজিত মিছিলের কর্মীরা ফেমাস ডিপার্টমেন্টাল স্টোরে হামলা চালায় এবং ভাংচুর করে। হামলায় মেহেদী হাসান নামের একজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, আজ মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মীরা হরতাল বিরোধী একটি মিছিল বের করে শহরের কোর্ট রোডে অবস্থিত শিবিরের ফেমাস প্রতিষ্ঠানের সামনে পৌছালে ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে শিবির কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে ছাত্রলীগ প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। যে কোন উত্তেজনা মোকাবিলায় শহরে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন
করা হয়েছে।