মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর কোর্ট সড়ক থেকে শুরু হয়ে হোটেল বাজার, বড় বাজার ও ওয়াপদা সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসেন এবং পৌর আমীর সোহেল রানা ডলার।
এছাড়াও র্যালিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।