মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্রাক অফিস সংলগ্ন স্থানে ছিনতাইকারীদের হামলায় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি নজরুল ইসলাম নজু আহত হয়েছেন। আজ রাত সাড়ে ৮ টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মরহুম শফিউদ্দিনের ছেলে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের ছোট ভাই শ্রমিক নেতা নজুসহ তিন জন শ্রমিক একটি মোটর সাইকেলযোগে অয়ন ফিলিং ষ্টেশনে গাড়ি আনার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে ব্রাক অফিসের কাছে পৌছালে মুখোশধারী ৪ জন ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। এতে মোটর সাইকেলের মাঝখানে বসে থাকা নজু আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।