মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর:
মেহেরপুরের পুলিশ ছিনতাইয়ের অভিযোগে ২ জন ও চুরির অভিযোগে একজনকে আটক করেছে। আটককৃতরা হলেন,মেহেরপুর নতুনপাড়ার (পৌর কলেজপাড়া) মোনাজাত হোসেনের ছেলে শাহাবুদ্দিন,শহরের খাঁ পাড়ার খোরশেদ এবং কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার মাধবের ছেলে নয়ন।
রোববার ৩ জনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সড়কে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় মেহেরপুর নতুনপাড়ার (পৌর কলেজপাড়া) মোনাজাত হোসেনের ছেলে শাহাবুদ্দিন এবং শহরের খাঁপাড়ার খোরশেদ এবং শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার মাধবের ছেলে নয়নকে আটক করে।