মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে রাস্তার উপর ইট, বালি, খোয়া রেখে জনজীবন চলাচলে প্রতিবন্ধীকতা সৃষ্টি করাই তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। রবিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজারুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে যে সমস্ত বাড়ির মালিকরা রাস্তার উপরে ইট, বালু, খোয়া রেখে জনজীবন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাদেরকে দ্রুত তাদের ইট, বালু ও খোয়া সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে রাস্তার উপরে কাজ করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান।