মেহেরপুর নিউজ:
আসছে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা ইজি বাইক মালিক সমিতির ৩০০ জন সদস্যদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা ইজিবাই মালিক চালক সমিতি কার্যালয়ে চাল বিতরণ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন (এমপি)‘র ব্যাক্তিগত উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ইজি বাইক মালিক সমিতির সদস্যদের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে। ইজি বাইক মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোফলেউর রহমান মিন্টু উপস্থিত থেকে সদস্যদের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করেন।