মেহেরপুর নিউজ,১৫ জুলাই:
জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে গোলাম মোস্তফার ছেলে মওলা বক্সকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ আজিলের ছেলে মোসলেম আলী।
জানা গেছে, বুধবার সকালে গাড়াবাড়িয়া গ্রামের মওলা বক্স তার নিজ জমির ক্যানেল দিয়ে মোসলেম আলীর জমিতে সেচের পানি না যেতে দেওয়া সে ক্ষুব্ধ হয়ে তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এক পর্যায়ে স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে