মেহেরপুর নিউজ, ১০ মে:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে জমি দখলের চেষ্টায় পিতা-পুত্রের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। আহতরা হলেন একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে রমজান আলী ও তার ছেলে জামান হোসেন।
মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
আহত রমজান আলী জানান, মঙ্গলবার সকালে তিনি তার ছেলেকে নিয়ে নিজের পাটের জমিতে কাজ করতে গিয়েছিলেন। এসময় জমি দখলের লক্ষ্যে ওই এলাকার আজগর আলী, মহাবুল ইসলাম ও মিরাজ আলী পাটের জমিতে গিয়ে নিড়ানি দেয়া শুরু করে। এসময় রমজান আলী ও তার ছেলে প্রতিবাদ করলে আজগর আলী সহ তার লোকজন রমজান ও তার ছেলের উপর হামলা চালায়। তাদের হামলায় রমজান আলী ও তার ছেলে জামান আহত হয়। পরে তাদের চিৎকারে স্থাণীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান রমজান আলী।