মেহেরপুর নিউজ:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহিলার হামলায় ২ মহিলা আহত হয়েছে। এর মধ্যে একটি মহিলা গরম পানিতে ঝলসে গেছে।
বৃহস্পতিবার সকালের দিকে এঘটনা ঘটে। জানাগেছে ঝউিবাড়িয়া গ্রামের মিলন হোসেনর সাথে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
আজ সকালে মিলনের স্ত্রী জেসমিন রান্না করার সময় কুদ্দুসের স্ত্রী আসমানী ও তার বোন হঠ্যাৎ হামলা চালায়। এসময় আসমানির নিক্ষেপ করা গরম পানিতে জেসমিনের পা ঝলসে যায় এবং রাছিয়া আহত হয়।
আহতদের মধ্যে জেসমিনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি মেহেরপুর সদর থানায় অবহিত করা হয়েছে বলে জানাযায়।