মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ মে:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশ্সক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।
মেহেরপুরে বিভিন্ন রোগীদের সহায়তা দানে আলোচনা সভা
মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি ,লিভার সিরোসিস আক্রান্ত রোগীদের সহায়তা দানের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশ্সক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিকব, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্র শামিম আরা হীরা, সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন কর্মকর্তা শাহনাজ বেগম প্রমুখ।
মেহেরপুরে মন্দির ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম শির্ষক আলোচনা সভা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর মন্দির ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম শির্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিকব, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্র শামিম আরা হীরা, সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন কর্মকর্তা শাহনাজ বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী।