মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী লাইব্রেরীয়ান এমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, ভ্রাম্যমান লাইব্রেরী কার্যক্রমের লাইব্রেরি কর্মকর্তা সৈয়দ আল মাসুদ সিদ্দিকী, আল মাহমুদ শেভন প্রমুখ।
এদিকে এর আগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালীটি গণগ্রন্থাগার থেকে শুরু হয়ে কলেজ মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, নুরুল আহমেদ এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।