মেহেরপুর নিউজঃ
জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আল মামুন,পিরোজপুর ইউনিয়নের সচিব আজিমউদ্দিন,বুড়িপোতা ইউনিয়নের সদস্য আলমগীর হোসেন লাল্টু, পিরোজপুর ইউনিয়নের সদস্য ইস্কান্দার মোহাম্মদ বিপ্লব,আমঝুপি ইউনিয়নের হিসাব সহকারি রাজিয়া সুলতানা,গ্রাম পুলিশ সুলতান আহমদ প্রমুখ।
এদিকে এর আগে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের নেতৃত্ব র্যালিটি পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু করে বাদ্দ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম,মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস মেহেরপুর ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মনির,বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন,বুড়িপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সানু প্রমুখ উপস্থিত ছিলেন।